হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোন বিশেষ কারণে কোন বিশেষ ভোটের কথা বলা সরকারের উচিত নয়। সরকারের উচিত জনগণকে ভোট দিতে বলা। জনগণকে ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করা।

একটা ভোটের কথা বাইরে রেখে আরেকটা ভোটের কথা বলাকে জনগণ ভালোভাবে নিচ্ছে না। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে যেই ভোট, সেই ভোটের কথা বলতে হবে। এটাই আসল ভোট।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত শিশু কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সরকারের লোকজনের বিশেষ কারণে ভোটের কথা বলা মানুষের মনে বিভিন্ন সন্দেহের উদ্রেক করে। এজন্য আসল ভোটের কথা বলতে হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে সিটি মেয়র শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এতে আরও উপস্থিত ছিলেন, শিশু কিশোর সমাবেশ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান এবং শাহানশাহ হযরত জিয়াউল হক মাউজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

প্রবল স্রোতে ভেসে গেল ৫ পর্যটক, নিখোঁজ ১

জঙ্গল সলিমপুরে ছেলের হাতে বাবা খুন

বিদ্যুৎস্পর্শের ৯ দিন পর মারা গেলেন সাকিব

জুলাই শহীদের কবরস্থানের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ ওলামা দল নেতার বিরুদ্ধে

দুই ইয়াবা কারবারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

অস্ত্রসহ বড় সাজ্জাদ-রায়হান গ্রুপের দুই সহযোগী আটক

পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শাহরাস্তিতে বিনামূল্যে ৪ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা

হোটেল থেকে গাঁজাসহ ছাত্রলীগ নেতা আরিফ আটক

শিশুদের নিরাপত্তায় ডে-কেয়ার সেন্টার করার ঘোষণা চসিক মেয়রের