হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

জেলা প্রতিনিধি, ফেনী

সংবাদ প্রকাশের জেরে দৈনিক ইনকিলাবের ফেনী প্রতিনিধি ওমর ফারুকের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

বুধবার দুপুরে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর সিলোনীয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেশাগত কাজে বাড়ি থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছিলেন ফারুক। সিলোনীয়া মাদরাসার সামনে পৌঁছালে তার ওপর হামলা চালান একই ইউনিয়নের যাত্রাসিদ্দি গ্রামের ওমর ফারুক ওরফে জামাই ফারুক, সোহাগ, মামুন, তারেক রাহিদ, রাসেলসহ কয়েকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, হাসাপাতালে গিয়ে আহত ওমর ফারুকের খোঁজ নিয়েছি। জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ‘ফেনীতে হত্যা মামলার আসামি তাঁতীলীগ নেতার বিরুদ্ধে বালু লুটের অভিযোগ’ শিরোনামে ৪ জানুয়ারি দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশিত হয়।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম