হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের শ্যামলী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত ওই পুরুষ বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিল। তবে সে মানসিক ভারসাম্যহীন ছিল। স্থানীয় লোকজন শ্যামলী ঘাট এলাকার একটি ডোবায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ একে ফজলুল হক জানান, লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের মতে সে মানসিক ভারসাম্যহীন ছিল। কিন্তু তার কোন পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

মাদকবিরোধী অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক, র‌্যাবের ওপর হামলা

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী

বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগ

সীতাকুণ্ডে যুবদল কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

ভেসে আসা জাহাজের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের মামলা প্রত্যাহার দাবি

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ১৬ ঘণ্টায় উদ্ধার অপহৃত পারভেজ

মতলব উত্তরে জাটকা রক্ষায় অভিযানে ১৪ জেল আটক

নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, লবণ মিল শ্রমিকদের কর্মবিরতি