হোম > সারা দেশ > চট্টগ্রাম

পিস্তল হাতে তরুণ-তরুণীকে ছাত্রদল নেতার ব্ল্যাকমেইল, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে বিদেশি পিস্তল হাতে তরুণ-তরুণীকে ছাত্রদল নেতার ব্ল্যাকমেইল করার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অভিযুক্ত ছাত্রদল নেতা আনোয়ার হোসেন ছোটন জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামের আবুল খায়ের টুক্কার ছেলে ও একই ইউনিয়ন ছাত্রদলের সহ সম্পাদক।

ভিডিওতে দেখা যায়, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন ছোটন অত্যাধুনিক পিস্তল হাতে এক তরুণ ও নেকাব পরা এক তরুণীকে পিস্তল তাক করে ধমকের সুরে বলছেন, ‘এ তুই ধর এতেরে, হেতে আকাম করার কারণে হেতের.... ভাঙ্গি দিচে! তুই বাঁচতে চাচ, না, মরতে চাচ, আঙ্গোরে চিনচ! এ কথা যদি করোরে বলচ, তাইলে, ভিডিও এটা ছাড়ি দিমু। কতা কিয়া কইছি মনে থাইকবো নি।’

এদিকে ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ছাত্রদল নেতা আত্মগোপনে চলে যায় এবং তার ফোন নম্বরটি বন্ধ রয়েছে। ব্ল্যাকমেইলের শিকার তরুণ-তরুণীরও সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, গত বছরের ৫ই আগস্টের পর থেকে ছোটনের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকাবাসীর ধারণা, ফাঁদে ফেলে তরুণ-তরুণীর কাছ থেকে টাকা আদায় করে ছোটন ও তার সাঙ্গপাঙ্গরা। ঘটনা যেন প্রকাশ না পায় তার জন্য পিস্তল প্রদর্শন করে আপত্তিকর অবস্থায় থাকতে বাধ্য করে ভিডিও ধারণ করা হয়। পরে আদায় করা টাকা ভাগভাটোয়ারা নিয়ে বিরোধ হলে সাঙ্গপাঙ্গদের মধ্য থেকে কেউ একজন ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেয়।

সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর আলম সোহাগ বলেন, আনোয়ার হোসেন ছোটন সাবেক ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলো। বর্তমানে কোনো কমিটি না থাকায় তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া যাচ্ছেনা। আমি জেলা ছাত্রদলকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে অনুরোধ করবো।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ভাইরাল ভিডিওটি আমাদের নজরে এসেছে। বর্তমানে সে দলের কোন পদ পদবিতে না থাকায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুযোগ আমাদের হাতে নেই। সে কাদের প্রশ্রয়ে রয়েছে সেটি আমরা খোঁজখবর নিচ্ছি। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যবস্থা নেয়া উচিত।

অন্যদিকে সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, অভিযুক্তকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওটি গত একমাস আগের হলেও সেটি এখন ফেসবুকে ছড়িয়ে পড়েছে। থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবুও ব্ল্যাকমেইলের শিকার তরুণ-তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭