হোম > সারা দেশ > চট্টগ্রাম

জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা করতে চেয়েছিল

কুমিল্লায় ড. মোশাররফ

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। যারা হত্যা করেছে, তারা বিএনপিকে হত্যা করতে চেয়েছিল; কিন্তু বেগম জিয়া তাদের চেষ্টা ব্যর্থ করে বাংলাদেশে বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলার গৌরীপুরে দলীয় কার্যালয়ে দাউদকান্দি উপজেলা বিএনপির আয়োজনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. খন্দকার মোশারফ হোসেন জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘আমি সৌভাগ্যবান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমার বক্তব্য শুনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাকে সুযোগ দিয়েছেন এবং ছাত্রদলকে সম্পৃক্ত করার জন্য বিএনপিতে প্রথম আমাকে ছাত্রবিষয়ক সম্পাদক করেছিলেন। এরপর থেকে তিনি আমাকে দলের বিভিন্ন পদে সম্পৃক্ত করে রেখেছিলেন।’

কুমিল্লা-১ আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ড. মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির প্রতিটি নির্বাচনে আমি অংশগ্রহণ করলেও দলের প্রধান হিসেবে জিয়াউর রহমান বা বেগম জিয়া কখনো আমার নির্বাচনি সভায় বক্তৃতা দিতে আসেন নাই। এবার শেষ বয়সে এসে আমি সৌভাগ্যবান যে, আমি শুনেছি আগামী ২৫ জানুয়ারি দলের চেয়ারম্যান তারেক রহমান দাউদকান্দি বিশ্বরোডে আসছেন।’

দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার প্রমুখ।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭