হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে আমিরের জনসভা ঘিরে ২ লাখ নেতাকর্মী জমায়াতের পরিকল্পনা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার বেলা ২টায় শুরু হবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা। এদিন বেলা আড়াইটায় হেলিকপ্টারযোগে আসবেন তিনি। জনসভায় যোগ দিতে সকাল থেকেই উত্তর চট্টগ্রামের সাতটি উপজেলার নেতাকর্মীরা সীতাকুণ্ড বাজারে জমায়েত হচ্ছেন।

দুপুর ২টার মধ্যে বিশাল ওই মাঠ কানায় কানায় পূর্ণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উত্তর চট্টগ্রামের এই জনসভায় ২ লাখ নেতাকর্মী জমায়েতের পরিকল্পনা করেছে জেলা জামায়াত।

সরেজমিনে দেখা যায়, জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সীতাকুণ্ড বাজার ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে ছেয়ে গেছে। বাজারের অলিগলিতে নেতাকর্মীদের আনাগোনা। বাজারের উত্তর ও দক্ষিণ পাশে সারি সারি বাস, ট্রাক, মাইক্রো পার্ক করা হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা হাইস্কুল মাঠের দিকে যাচ্ছেন। জনসভা ঘিরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জনসভাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড ছাড়াও মিরসরাই, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারীসহ সাতটি থানা থেকে নেতাকর্মীরা জনসভায় যোগ দিচ্ছেন।

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোলারের সঙ্গে ধাক্কা, নিহত ১ আহত ৪

স্কুলের সভাপতি হতে আ.লীগ নেতার দৌড়ঝাঁপ

ডুবে গিয়েছিলেন উত্তাল সাগরে, ফিরলেন ৫৪ বছর পর

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মিস্টার সম্পাদক পিপুল

গুলিয়াখালী সৈকতে পর্যটকদের ওপর হামলা, ৫ জনের বিরুদ্ধে মামলা

ক্লাস ফাঁকি দিয়ে গোমতীর পাড়ে শিক্ষার্থীদের আড্ডা

পটিয়ায় বলীখেলায় মাসুম বলী চ্যাম্পিয়ন

আগাম বৃষ্টিতে এবার চা উৎপাদনে আশার আলো

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

এক কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: নুরুল হক