হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বিএনপি নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও, বাসস্ট্যান্ড অবরোধ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় বিএনপি নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও করেছেন নেতাকর্মীরা। এদিকে শাসনগাছা বাসস্ট্যান্ড অবরোধের কারণে ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, রোববার সকালে শহরের শাসনগাছায় নিজ বাসা থেকে আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করে হেফাজতে নিয়ে ডিবি পুলিশ। পরে তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। এ ঘটনার পর থানা ঘেরাও করেন তার অনুসারীরা। এছাড়াও শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক বলেন, রেজাউল কাইয়ুমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা আপনাদেরকে পরে জানানো হবে ।

শাসনগাছা বাস স্ট্যান্ডের আসা কয়েকজন যাত্রী জানান, রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনায় বিক্ষোভের সময় নিরীহ যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে হেনস্তা, পকেট থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেছে । বিভিন্ন গাড়িতে তাণ্ডব চালানোর সময় অনেক যাত্রী আহত হয়েছেন। অনেকের টাকা পয়সা নিয়ে গেছে।

আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, শাসনগাছা বাসস্ট্যান্ডের ইজারা রেজাউল কাইয়ুম নেননি । আমরা থানায় এসেছি তাকে কেন আটক করা হয়েছে জানার জন্য ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তৌহিদ আনোয়ার বলেন, রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে ‌।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

জেডএম

মতলবে একই কর্মস্থলে ১৬ বছর মাধ্যমিক শিক্ষা অফিসার, অভিযোগ অনেক

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

অনুসন্ধানী সাংবাদিকতায় আমার দেশের এম হাসানকে সম্মাননা

পটিয়ায় নানা আয়োজনে মুজাফরাবাদ গণহত্যা দিবস পালন

ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান

সাতকানিয়ায় এলডিপির নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎহীন ২০ হাজার গ্রাহক

জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই: চসিক মেয়র

খাতুনগঞ্জে একীভূত পাঁচ ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা