হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

চট্টগ্রামে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬।

কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় সম্প্রতি একাডেমি ক্যাম্পাসে দিনব্যাপী এই আনন্দ আয়োজনে ছিল শোভাযাত্রা, স্মৃতিচারণ ও অভিজ্ঞতা বিনিময়।

দীর্ঘদিন পর সতীর্থদের সম্মিলনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। সাবেক ক্যাডেটদের পরিবারের সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত।

এবার অ্যালামনাই অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেন ইন্টারন্যাশনাল এমপ্লয়ার্স কাউন্সিল-আইমেকের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন বেলাল আহমেদ।

অনুষ্ঠানে একাডেমির সদ্য পাসড আউট ক্যাডেটদের জন্য বৃত্তিও ঘোষণা করা হয়। সহস্রাধিক নাবিক ও পরিবারের এ পুনর্মিলনীতে আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সোহরাওয়ার্দী বলেন, দক্ষ নাবিক তৈরিতে মেরিন একাডেমির অবদান গৌরবোজ্জ্বল। তাই এখানকার সাবেক শিক্ষার্থীদেরও উচিত বিশ্ব নৌঅঙনে বাংলাদেশের শক্ত ভিত গড়ে তোলা। পাশে থাকতে হবে যেকোনো নাবিকের দুঃসময়েও।

জেনারেল সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, প্রতিবছর চাকরির বাজারে যৌক্তিক সংখ্যক ক্যাডেট যোগ হওয়া উচিত। নতুনদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা পুরোনোদের দায়িত্ব বলেও মত দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন ফসিউর রহমান, ফয়সাল আল আসাদুজ্জামান, তানিয়া বেগম, রেদওয়ান সাজিদ ও অঙন দাশ প্রাঙ্গণ।

শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফেল ড্র।

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা

পুলিশ-শীর্ষ সন্ত্রাসীর সহযোগীর অডিও ভাইরাল

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

চট্টগ্রামে হঠাৎ থমকে গেছে দুদকের মামলার কার্যক্রম

আমার নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখতে পাবেন

সন্দ্বীপের সাত প্রাথমিক বিদ্যালয়ে ভবন সংকট

পানিতে ভাসছে বাঁশখালীর শত শত পরিবার

ফেনীতে বাড়ছে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা