হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহরাস্তিতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুরের শাহরাস্তিতে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী আঘাত হানে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে যায়। কয়েকটি স্থানে বসতঘরের ওপড়ে উপচে পড়ে গাছ। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

শাহরাস্তি পৌরসভার নিজ মেহের গ্রামের প্রবাসী এমরান হোসেনের বসতঘরের উপর একটি গাছ ওপড়ে পড়ে। এতে ঘরে থাকা পরিবারের সদস্যরা দৌড়ে জীবন রক্ষা করলেও বসতঘরটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া চিতোষী পশ্চিম ইউনিয়নের নুনিয়া বেপারীবাড়ির দিনমজুর আবু বকর সিদ্দিকের বসতঘরের ওপর গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিজ মেহের মিয়াজীবাড়ির মনি বেগমের বসতঘরের ওপর গাছ পড়ে ঘরটি ভেঙে যায়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রচণ্ড ঝড়ে গাছপালা ভেঙে সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। ঈদুল আজহার কোরবানির পশু নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। হাটবাজারগুলোতে পানি জমে যাওয়ায় ক্রেতা-বিক্রেতারা দুর্ভোগ পোহাচ্ছেন।

শাহরাস্তিতে সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শাহরাস্তি জোনাল অফিসের ডিজিএম নিজাম উদ্দিন সামস্ জানান, প্রায় ৫০টি জায়গায় বিদ্যুতের তার ও খুঁটি ওপর গাছ পড়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, যা স্বাভাবিক হতে সময় লাগবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন জানান, ‘ঝড়ে কিছু ঘরের ক্ষতি হয়েছে। আমরা দ্রুত শুকনো খাবার, টিন ও কম্বল বিতরণ করেছি। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালবৈশাখীর তাণ্ডবে আনোয়ারায় বিদ্যুৎ বিপর্যয়

চট্টগ্রামে শরিকানা কোরবানিতে পেশাজীবীদের ভরসা এখন অনলাইন

কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎহীন সন্দ্বীপ, দুর্ভোগে হাজারো মানুষ

‎মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ-সরাইল বিশ্বরোডে যানজট

চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

নাতনিকে দেখতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় নানার মৃত্যু

বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বর্ণিল সাজে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ

চট্টগ্রামে এবারো পুলিশ সদস্যদের জন্য পশু জবাই, বিশেষ ভোজ