হোম > সারা দেশ > চট্টগ্রাম

পানছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ সদস্য আটক

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় অভিযানে মিলন ত্রিপুরা (৩০) নামে ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে মরাটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মিলন ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার ময়দা ছাড়া এলাকার হরিপূর্ণ ত্রিপুরার ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে মরাটিলা এলাকায় ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের বইসহ নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটক মিলন ত্রিপুরাকে পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে জানিয়েছে সেনাবাহিনীর একটি সূত্র।

উল্লেখ্য, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় বহুদিন ধরেই ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের প্রভাব রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী, বাজার ও পরিবহন খাতসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে সংগঠনটি -এমন অভিযোগ বহুদিনের।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭