হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবনির্বাচিত এমপি সালাহউদ্দিন আহমদের কৃতজ্ঞতা প্রকাশ

চকরিয়া-পেকুয়াবাসীর প্রতি

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত করায় চকরিয়া -পেকুয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার রাতে তার নিজের ভেরিফাইয়েড ফেসবুক পোস্টে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ভোটের এই কঠিন লড়াইয়ে আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি সফল হয়েছি। এই বিজয় শুধু আমার নয়, এটি আমাদের সবার। যারা আমাকে বিশ্বাস করেছেন, পাশে থেকেছেন, দিন-রাত পরিশ্রম করেছেন এবং মূল্যবান ভোট দিয়ে আস্থা রেখেছেন, প্রতিটি ভোটারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।

আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে মতাদর্শিক ভিন্নতা থাকবে, সুস্থ বিতর্ক থাকবে, কিন্তু দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা হবো এক ও অবিভাজ্য। গণতান্ত্রিক এই নতুন পদযাত্রায় যারা শ্রম, মেধা ও সাহস দিয়ে পাশে ছিলেন, আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা।

বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি : জামায়াত আমির

পার্বত্যঞ্চলের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

আশ্রয়কেন্দ্রে প্রসব বেদনা নিয়ে অপেক্ষা সাদিয়ার, চারদিকে পানি

ছাগলনাইয়ায় সাংবাদিককে হত্যাচেষ্টা, থানায় মামলা

কর্ণফুলীতে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে অলস ভাসছে অর্ধশতাধিক পণ্যবাহী জাহাজ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে প্রতি বর্ষায় ডুবছে সেই ২৫ এলাকা

জবরদখলের জমিতে নিজাম হাজারীর বিলাসবহুল বাগানবাড়ি

পাহাড়ধসে দুই জেলায় মৃত্যুর মিছিল