হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ, আগুন

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ

চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে আগুন লাগলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২৮ নভেম্বর শনিবার ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংলা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছে।

গ্রামীণ ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে কাশিয়াইশের পিংলা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখার প্রধান ফটকে ২-৩ জন মুখোশধারী এসে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে সঙ্গে সঙ্গে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে যায়। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে ফায়ার স্প্রে ব্যবহার করে তা নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার উপপরিদর্শক কবির খান জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান জানান, কয়েকজন মুখোশধারী এসে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে যায়। নৈশপ্রহরী ফায়ার স্প্রে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এমএইচ

আরাকান আর্মির বাংলাদেশি জেলেদের অমানুষিক নির্যাতন

ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

সেন্ট মার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্টে পর্যটকের মৃত্যু

নবীনগরে বিএনপি নেতার ইন্তেকাল

‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইব’

কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

আ.লীগের সঙ্গে যোগাযোগ, যুবদল নেতা বহিষ্কার

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল শুরু হতেই পুলিশের ঘেরাও, পালানোর সুযোগ পাননি কেউ