হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিরাপদ আমিষ ও প্রোটিন নিশ্চিত হলে চিকিৎসার প্রয়োজনীয়তা কমবে: ফরিদা আখতার

প্রতিনিধি, চন্দনাইশ (চট্টগ্রাম)

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নিরাপদভাবে দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদন নিশ্চিত করা হলে জনগণের প্রয়োজনীয় আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণ হবে। সেক্ষেত্রে মানুষের চিকিৎসার প্রয়োজন অনেকটাই কমে যাবে।

শনিবার বিকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় খামারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে হাস-মুরগি, গবাদিপশু ও মাছ উৎপাদনে কীটনাশকের ব্যবহার যতটুকু সম্ভব কমাতে হবে। প্রান্তিক পর্যায়ে খামারিদের মাঝে নিরাপদ উৎপাদনের বিষয়ে সচেতনতা তৈরিতে মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বর্তমানে খামারিরা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জনবল সংকট থাকলেও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তারা নিরলসভাবে চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এতে অনেক খামারি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এসময় তিনি সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশের পথে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগের প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. মো. আতিয়ার রহমান, মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীরসহ প্রাণিসম্পদ ও মৎস্যখামারিরা।

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর