হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে প্রবাসী রেমিটেন্সযোদ্ধাদের সংবর্ধনা দিল জামায়াত

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে আসা রেমিটেন্সযোদ্ধা প্রবাসীদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী।

শনিবার রাতে পৌর এলাকার রামরায়গ্রাম মসজিদ সংলগ্ন মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক উপজেলা আমির ভিপি সাহাব উদ্দিন এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন।

রামরায়গ্রাম ইউনিট জামায়াতের সভাপতি মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে এবং বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিচালক মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউরোপ প্রবাসী মাসুম বিল্লাহ, প্রবাসী তোফায়েল রেজা ও প্রবাসী গাজী নাছির।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের হাতে ফুল দিয়ে বিএনপি নেতা রুহুল আমিন ও বাবুল মিয়া এবং আওয়ামী লীগ নেতা মো. শহীদ উল্লাহ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড