হোম > সারা দেশ > চট্টগ্রাম

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

এমপি হাসনাতের হুঁশিয়ারি

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

কুমিল্লার দেবিদ্বারে নবনির্মিত সড়কগুলো অসাধু ব্যবসায়ী ও মাটিচোরদের কারণে ছয় মাসের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার বেলা ১১টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও মাটিখেকোদের কারণে নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। তিনি বলেন, এখন থেকে দেবিদ্বার-চান্দিনা সড়কে কোনো ওভারলোডেড ট্রাক পাওয়া গেলে কিংবা তদবির করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, অপরাধী নিজের দলের কিংবা যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে। যে ট্রাক অতিরিক্ত ওজন নিয়ে চলবে, সেই ট্রাকের মালিককে এক কিলোমিটার রাস্তা নির্মাণ করে দিতে হবে।

অবৈধ ইটভাটা স্থাপন ও কৃষিজমি থেকে মাটি কাটার সঙ্গে জড়িতদের হুঁশিয়ার করে এই সংসদ সদস্য বলেন, যারা নতুন করে ইটভাটার চুঙ্গা নির্মাণ করছেন কিংবা অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের এখনই সতর্ক হওয়া উচিত। কোনো অবৈধ ইটভাটা বা চুল্লি চালু রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে খরচ করে ইট তৈরি করার পরও সেগুলো ভেঙে সমান করে দেওয়া হবে।

সামাজিক সম্প্রীতি ও অপরাধমুক্ত দেবিদ্বার গড়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, আমাদের দেবিদ্বারে রাজনৈতিক দল ভোটের মাঠে ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের দল মূলত দুটি একটি হলো অপরাধী চক্র, অন্যটি সাধারণ জনগণ।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চাটখিলে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন: বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

৪৬ বছর পর বাংলাদেশে এসে বাবা-মাকে খুঁজছে রাজিব-সেলিনা

হাসপাতালের সামনে ডিভাইডার, ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার রোগীদের