হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে সীমান্তে ২১ লাখ টাকার মাদক-আতশবাজি আটক

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্ত থেকে ২১ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের মাদক ও আতশবাজি আটক করেছে বিজিবি। শিবের বাজার বিওপি এবং আমানগন্ডা বিওপি’র টহল টিমের পৃথক অভিযানে অবৈধ মালামাল আটক করা হয়। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্র জানায়, চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং আমানগন্ডা বিওপি’র বিশেষ টহল টিম দায়িত্বপূর্ণ ভারত সীমান্ত এলাকায় গত দুই দিন মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে। সীমান্তের এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি টহল টিম কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২০২ কেজি গাঁজা, ১৫৫৫ বোতল ফেনসিডিল, ৭২ বোতল মদ, ২০২ বোতল ইস্কফ সিরাপ, ৪৮ বোতল বিয়ার, ৫০০ পিস স্কিন সাইন ক্রিম এবং ২০৭৭৬ পিস অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়। আটককৃত মালামালের বাজার মূল্য ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকা। এই মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘সীমান্তে মাদক নিয়ন্ত্রণে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তবে সামাজিকভাবে সবাই সোচ্চার হলেই মাদক নির্মূল সম্ভব হবে’।

ফেনীতে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে যুবলীগ কর্মী হত্যার অভিযোগ

দুর্নীতি-সন্ত্রাসের সঙ্গে আমার দেশ আপস করবে না: মাহমুদুর রহমান

ঘুরতে এসে ইনানী সৈকতে যুবক নিখোঁজ

হাটহাজারীতে পাঁচটি অস্ত্রসহ চারজন আটক

পেকুয়ায় ঘরে ঢিল ছোড়া থেকে হত্যাকাণ্ড

সিফাতের পাশে আমরা সবাই থাকব: এমপি আবুল খায়ের ভূঁইয়া‎

স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির সভাপতি আরিফ, সম্পাদক হাসান

ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা

কুমিল্লায় ফেলে যাওয়া সেই বাচ্চার অভিভাবকের সঙ্গে যোগাযোগ হয়েছে

রামুতে পানি ভেবে অ্যাসিড পান করে শ্রমিকের মৃত্যু