হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুলাইয়ের কৃতিত্ব আমাদের নয়, মহান আল্লাহর

চট্টগ্রামে জুলাই র‌্যালিতে শিবির নেতারা

চট্টগ্রাম ব্যুরো

জুলাইয়ে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করার ক্রেডিট আমাদের নয়, এই ক্রেডিট একমাত্র মহান আল্লাহর। তার সরাসরি সাহায্য না থাকলে কখনোই এই অভ্যুত্থান সফল হতো না। যারা ক্রেডিট নিতে ব্যস্ত তারা প্রকৃত দেশ প্রেমিক নয়।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে "জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র‍্যালি' ও 'গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতেহ গণভবনের বর্ষপূর্তি" শীর্ষক কর্মসূচিতে শিবির নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন এতে বক্তব্য রাখেন।

বক্তারা আরো বলেন, জুলাই মাসে শত শত মানুষের আত্মত্যাগের পরও তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। চাঁদাবাজি, সন্ত্রাস এবং মানুষের নিরাপত্তাহীনতা এখনো বিদ্যমান। তারা একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা করলেও, অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে।

এছাড়া, শিক্ষা খাতে সংস্কার এবং নতুন কারিকুলামে জুলাই অভ্যুত্থান যুক্ত করার কোনো উদ্যোগ না দেখে তারা হতাশা প্রকাশ করেন। শিবির নেতারা অবিলম্বে 'জুলাই সনদ' ঘোষণা এবং মানুষের প্রত্যাশা পূরণের দাবি জানান।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি