হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলবে ১৩ বছরের মাদ্রাসাছাত্র আল-আমিন নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নুরে মদীনা প্রি-ক্যাডেট মাদরাসার হেফজ বিভাগের এক ছাত্র বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রের নাম মো. আল-আমিন সরদার (১৩)। সে হাইমচর উপজেলার গন্ডামারা এলাকার চরভাঙ্গা গ্রামের মো. জাহাঙ্গীর সরদার ও আছমা বেগম দম্পতির ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আল-আমিন সরদার ৮ অক্টোবর সকাল ৮টার দিকে মতলব দক্ষিণ উপজেলার সদর বাজারের ধনাগোদা নদীর উত্তর পাড় খেয়াঘাট সংলগ্ন মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

এ ঘটনায় নিখোঁজ ছাত্রের চাচা মো. ছানাউল্লাহ সরদার বাদী হয়ে ৯ অক্টোবর মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবারের পক্ষ থেকে মো. আল-আমিন সরদারের সন্ধান পেলে দ্রুত নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ০১৮৭৯১৩৭৭৪০, ০১৬৪৩১৮৬৭১৫।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম