হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় পাওয়া গেছে । এদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন ।

মা-মেয়েসহ এক পরিবারের নিহত তিনজন হলেন— ঝিনাইদহ জেলার মহেশপুরের পাতিবিলা গ্রামের পিন্টু ইসলামের স্ত্রী লাইজু আক্তার (২৬), দুই মেয়ে মরিয়ম (৩) ও খাদিজা (৬) ।

এক পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় ওই পরিবারে মাতম চলছে। স্বজনের মৃত্যুর খবরে পরিবারগুলোর ঈদ আনন্দ শোকে পরিণত হয়েছে।

এছাড়া নিহত অন্যদের পরিচয় মিলছে। তারা হলেন— নোয়াখালী সোনাইমুড়ির রাতুল চৌধুরী, চুয়াডাঙ্গা জীবননগর এলাকার সোহেল রানা, যশোর চৌগাছা এলাকার সিরাজুল ইসলাম, নোয়াখালী সদর এলাকার নজরুল ইসলাম রায়হান, লক্ষ্মীপুর সদর এলাকার সাইয়েদা আক্তার, যশোর চৌগাছার কোহিনুর আক্তার, ঝিনাইদা সদর এলাকার জুয়াত বিশ্বাস, মাগুরা মোহাম্মদপুর এলাকার পচিয়ার রহমান, চাঁদপুর কচুয়া তাজুল ইসলাম।

শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

সাতকানিয়ার বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর ১০ স্পিডবোট

বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে কিশোরীর মৃত্যু

এই দেশ শুধু সরকারি দলের নয়, ১৮ কোটি মানুষের: ডা. শফিকুর রহমান

সীতাকুণ্ডে চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনা, যুবক নিহত

মাদরাসা অফিস কক্ষে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

হাটহাজারীতে মেয়ের সামনে দর্জিকে কুপিয়ে হত্যা

ছাগলনাইয়ায় সাংবাদিক হামলা মামলায় গ্রেপ্তার ১

নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু