হোম > সারা দেশ > চট্টগ্রাম

টানেল চত্বরের ব্যানার ফেস্টুন সরিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে ব্যানারের কারণে দুর্ঘটনায় প্রাণহানি, দ্রুত অপসারণ দাবি শিরোনামে প্রকাশিত সংবাদে টানেল গোলচত্বরে বিএনপির ব্যানার ফেস্টুন অপসারণ করে প্রশংসায় ভাসছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে টানেলের আনোয়ারা প্রান্তে সড়কের আশপাশের সব ব্যানার পোস্টার অপসারণ করা হয়েছে। এর আগে বিএনপির বিভিন্ন নেতাদের ব্যানার ও ফেস্টুনে ঢাকা ছিল পুরো গোলচত্বর।

চাতরী একালার ব্যবসায়ী জাবেদ বলেন, দুপুরের আগেও ওই জায়গায় তাকালে জঞ্জাল মনে হতো। ব্যানার, ফেস্টুনগুলো অপসারণ করার কারণে জায়গাটি আবারও তার নিজস্ব সৌন্দর্য ফিরে পেয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন কে ধন্যবাদ এতো সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। জনসাধারণের ভোগান্তি তুলে ধরার জন্য সাংবাদিকদেরকে ও ধন্যবাদ জানান।

দিদারুল আলম নামে এক যানবাহন মালিক বলেন, ব্যানারের কারণে এক ভয়াবহ ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। কারণ একপাশ থেকে অন্যপাশের কিছুই দেখা যাচ্ছিল না। তবে জায়গাটির এমন পরিবর্তন দেখে খুবই ভালো লাগছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, ব্যানার ফেস্টুনগুলোর কারণে চালকদের গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের জন্য। জনগনের অসুবিধা হয় এমন কাজ বিএনপি করবেনা। এজন্য ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে।

উল্ল্যেখ, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের গোল চত্বরে ব্যানারের কারণে এক ভয়াবহ ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। ব্যানার পুরো গোলচত্বর ঘিরে রাখায় সড়কের এক পাশ থেকে অন্য পাশ দেখা সম্ভব হচ্ছিলনা। এর ফলে দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই স্থানে ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোহাম্মদ সোহেল (৩২) নামে এক যুবক প্রাণ হারান।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল