হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর একটি পুকুর থেকে রঞ্জিত কুরী (৫৩) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার গোনাই রামশংকর এলাকার একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত রঞ্জিত কুরী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রকাশ চন্দ্র কুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রঞ্জিত কুরীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। দুই দিন পর শনিবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, লাশে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, তিনি আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিআরডিবি চেয়ারম্যান অপহরণ করে মুক্তিপণ দাবি, ১ জন গ্রেপ্তার

টিকিট মজুদ ও মূল্য তালিকা না থাকায় ২ কাউন্টারকে জরিমানা

আমরা দেশ প্রেমিক সরকার: পানিসম্পদ মন্ত্রী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজউদ্দিন নিহত

ফরিদগঞ্জে প্রতিপক্ষের ঘুষিতে সিএনজি চালক নিহত, আটক ৩

১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে

সৈকতে ভেসে আসা মৃত তিমি দুর্গন্ধ ছড়াচ্ছে

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি জসিমের

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, আটক ১

চট্টগ্রামের কোন উপজেলা কত কার্টন খেজুর পেল