হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাকসু নেতার ওপর হামলা, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, চবি

ছবি: আমার দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ক্যাফেটেরিয়া ও পাঠাগার বিষয়ক সম্পাদক মাসুম বিল্লার উপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। চাকসুর পক্ষ থেকে এটি আয়োজন করা হয়।

মানববন্ধনে 'মাসুম ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন কী করে?', 'আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই', 'এই মুহূর্তে দরকার সন্ত্রাসীদের গ্রেপ্তার', 'বহিরাগত নিয়ন্ত্রণ, নিশ্চিত করো করতে হবে' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, অতীতে একাধিকবার শিক্ষার্থীরা হামলার শিকার হলেও প্রশাসন কেবল তদন্তের আশ্বাস দিয়েই দায়িত্ব শেষ করেছে; বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। সর্বশেষ মাসুম বিল্লার ওপর হামলার ঘটনার ১৭-১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে বহু শিক্ষার্থী হতাহত হলেও, হামলাকারীদের অনেকেই চিহ্নিত থাকা সত্ত্বেও তাদের গ্রেপ্তার করা হয়নি। বরং ঈদের পর সেই সব ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের হল থেকে বের করে দিয়েছিল, সেই শিক্ষকদের সঙ্গেই নতুন ভিসি বৈঠক করছেন।

চাকসু নেতা মাসুম বিল্লার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ৫ আগস্টের পর সংঘটিত একাধিক সন্ত্রাসী হামলার ঘটনার কোনো সুষ্ঠু সমাধান করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবে সন্ত্রাসীদের ছেড়ে হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্বল নয়। শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করব।

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব