হোম > সারা দেশ > চট্টগ্রাম

সৌদি আরবে ছাদ থেকে পড়ে রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

সৌদি আরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পা ফসকে পড়ে সজিব হোসেন (২৫) নামের এক রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা।

জানা গেছে, রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের আকরাম উদ্দিন বেপারী বাড়ির আশরাফ আলীর ছেলে সজিব হোসেন। প্রায় দু’বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে তিনি সৌদি আরব পাড়ি জমান এবং সেখানে বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে কাজ করতেন।

আজ (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল আনুমানিক ৪টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের আর রাশেদ মলে কাজ করার সময় ছাদ থেকে নিচে পড়ে গিয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সজিবের মৃত্যুর বিষয়টি তার বাবা আশরাফ আলী এবং চাচাতো ভাই মো. সুমন হোসেন নিশ্চিত করেছেন।

হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ করে প্রতিবাদ

ফেনীতে মন্ত্রী-এমপির নামে ইটভাটায় আইনজীবী ও যুবদল নেতার চাঁদাবাজি

চট্টগ্রামে পাম্পগুলোতে চালকদের দীর্ঘ লাইন, জ্বালানি পেতে হট্টগোল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি হলেন জামায়াত নেতা নাছের

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা