হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের মতলব–বাবুরহাট–পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (প্রায় ৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) ভোরে মতলব দক্ষিণ উপজেলার ডাকঘর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরনে ছিল জিনসের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট। পরিচয় শনাক্তে সহায়ক কোনো কাগজপত্র বা সামগ্রী পাওয়া যায়নি।

মুন্সীরহাট বাজারের ব্যবসায়ী শরীফ হোসেন জানান, রোববার রাতে বাজার বাসস্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার সময় ওই ব্যক্তিকে বাজারের পশ্চিম পাশে খালের সেতুর ওপর বসে থাকতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে তিনি শুধু জানান, তিনি দিনমজুরের কাজ করেন। এর বেশি কিছু বলেননি।

চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) তরুণ কান্তি দে বলেন, নিহতের পরিচয় শনাক্তে দুই হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত কক্সবাজার, জেলা প্রশাসনের জরুরি সভা

নিম্নচাপের প্রভাবে টানা চারদিন সারা দেশ থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ

অস্ট্রেলিয়ান পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় গোসলে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পানি পান করতে চাইলে দিল এসিড, প্রাণ গেল শিশুর

টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২১১২, বহিষ্কার ৩

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই : রুমিন ফারহানা

টানা বর্ষণে কুতুবদিয়ার শাহজির পাড়ার সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

বৈজ্ঞানিক পদ্ধতিতে জাহাজ রিসাইক্লিং করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী