হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করায় বিএনপি নেতাকে শোকজ

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (বিডিআর)কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

রোববার নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি সোমবার গণমাধ্যমে প্রদান করা হয়।

জানা গেছে, গত ৩০মে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে রফিকুল ইসলাম (বিডিআর) বলেন, আমাদের প্রধানমন্ত্রীর অল্প বয়স, বুদ্ধি পাঁকা হয়নি এখনো। ওনার একজন উপদেষ্টা দরকার। তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা ওঠে। দায়িত্বশীল রাজনৈতিক পদে থেকে এমন মন্তব্যকে অনেকেই রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেন। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রচারিত হয়।

ঘটনার পর সাংগঠনিকভাবে বিষয়টি আমলে নেয় নারায়ণগঞ্জ জেলা বিএনপি। দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থি আচরণের অভিযোগে রোববার তাকে শোকজ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সাংবাদিকদের বলেন, সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির বরাবর লিখিত ব্যাখ্যা দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এমই

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ