হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আমানউল্যাপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা গ্রামের হাসান আলী বেপারী বাড়ির মোস্তফা কামালের ছেলে ফরহাদ ইসলাম ফাহিম (২০) ও একই ওয়ার্ডের রহিম উদ্দিন বেপারী বাড়ির নুর হোসেনের ছেলে তাজুল ইসলাম সুমন (৩৪)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও অস্ত্র-মাদক উদ্ধারে টহল ডিউটি পালন করছিল। ওই সময় কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় সেলিমের চায়ের দোকানের সামনে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে পুলিশ এগিয়ে যায়। একপর্যায়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুইজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালালে ফাহিমের পরিহিত প্যান্টের কোমরের সামনে গুঁজে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে পিস্তলের দুটি তাজা কার্তুজও উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার বিকেল সোয়া ৫টার সময় জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার সময় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আটককৃতরা পলাতক আরেক সহযোগীকে নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশে সেখানে অবস্থান করছিল। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় আটক দুজনসহ পলাতক একজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎহীন ২০ হাজার গ্রাহক

জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই: চসিক মেয়র

খাতুনগঞ্জে একীভূত পাঁচ ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা

চেক জালিয়াতি মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

চাঁদপুরে সড়ক বিভাগের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতিকে আটক করেছে পুলিশ

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফেনীতে পৌর যুবদলের কমিটি স্থগিত, ওয়ার্ড কমিটি বিলুপ্ত

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

দাফনের ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন