হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফর্টিকছড়িতে লেকের পানিতে ডুবে ২ জন নিহত

উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়িতে মৎস্য খামারের লেকের পানিতে ডুবে ৪ বছরের এক শিশুসহ ২ ব্যক্তি নিহত হয়েছে।

তারা হলেন, মো. মফিজ (৪৫) ও মোনতাহা (৪)। শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ উপজেলার ডলু গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেলে ডলু এলাকার এমডিএস মৎস্য খামারে খামারের মালিক মো. মফিজ ও তার বন্ধু নঈম উদ্দিন সন্তান নিয়ে লেকে বেড়াতে যান। এক পর্যায়ে তাদের নৌকাটি উল্টে যায়।

এতে আজাদ ও তার ২ সন্তানকে নিয়ে কুলে উঠতে পারলেও অন্য সন্তানকে বাঁচাতে আজাদের বন্ধু মফিজ পানিতে ঝাঁপ দিলে পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মফিজকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর দিকে নঈম উদ্দিন আজাদের মেয়ে মোনতাহাকে স্থানীয়রা ২ ঘণ্টা চেষ্টার পর মৃত অবস্থায় উদ্ধার করে।

এমই

ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সীতাকুণ্ডে খতমে কোরআন

নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৭

চাঁদাবাজদের পিটিয়ে মারতে বললেন বিএনপির এমপি

দেশের উন্নয়নে পাঁচশত গার্মেন্টসের লাইসেন্স দিয়েছিলেন জিয়াউর রহমান

বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: মাহবুবের রহমান

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে

জিয়ার স্মৃতি বইয়ের পাতায় ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজন

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়া: কৃষিমন্ত্রী