হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইলিশ রক্ষায় হাইমচরে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের হাইমচর উপজেলায় শুক্রবার রাত ১২টার পর থেকে মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকারের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। মৎস্য অধিদপ্তর কার্যালয়, হাইমচর এই তথ্য নিশ্চিত করেছে।

উপজেলার কাটাখালী থেকে চরভৈরবী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মেঘনা নদীর বিস্তৃত এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময়ে (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর) সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

হাইমচরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক জানান, নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে আজ রাত ১২টা ১ মিনিটে যৌথ অভিযান শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ২ (দুই) বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা ৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ও টাস্কফোর্স কমিটির সভাপতি অমিত রায় ইলিশ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে সবার সহযোগিতা কামনা করেছেন।

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে দখলের চেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক, যা বললেন স্বামী

নোয়াখালীর ৬টি আসনে ৩৫ প্রার্থীর জামানত বাতিল

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

ওমরা শেষে ফেরার পথে চালকসহ ৫ বাংলাদেশি নিহত