হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

ফাইল ফটো

চট্টগ্রামের আনোয়ারার এক বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়াপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— এনি বড়ুয়া (৪০) এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত হয়েছে এনি বড়ুয়ার ছেলে পিয়াস বড়ুয়া (৫)। 

তাদের বাড়ি চেনামতি বড়ুয়াপাড়া বৌদ্ধবিহার মন্দিরসংলগ্ন এলাকায়। পরিবারের কর্তা সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।

প্রতিবেশী সুরভী বড়ুয়া বলেন, রাতে চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন ঘরের দরজার সামনে এনি বড়ুয়া ও তার ছেলে পিয়াস রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঘরের ভেতরে পাওয়া যায় প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত দেহ।
তিনি বলেন, ‘তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও ঘটনাস্থলেই এনি বড়ুয়ার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।’
এদিকে নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেছেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। তার ধারণা, ওই লেনদেনসংক্রান্ত কাগজপত্রের খোঁজে বাড়িতে এসে হামলার ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
সুজন বড়ুয়া বলেন, আমি শহরে ছিলাম। রাতে বড় ভাইয়ের ফোন পেয়ে বাড়িতে এসে দেখি সব শেষ হয়ে গেছে। মৃত্যুর আগে তার স্ত্রী হামলাকারী হিসেবে লিমন বড়ুয়া তেজপ্রিয়র নাম উল্লেখ করেছিলেন।
এ হত্যার ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও মেয়ের লাশ উদ্ধার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সিডিএর স্বার্থ রক্ষা করব’

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর, খুলশীর সেই ওসি প্রত্যাহার

ফ্যাসিবাদবিরোধী কবিতা লিখে নির্যাতনের শিকার আরিফ

দখল-দূষণে অস্তিত্ব সংকটে তিতাস নদী

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

আওয়ামীপন্থি ১৩১ আইনজীবীর নাম এখনো বহাল

কুমিল্লায় বাহার নেই, তবে ঠিকই চলছে তার রাজত্ব

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়