হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরের হাজীগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার (২৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রাম থেকে তাদের আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খাজা মহিন উদ্দিন (৩০), হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের তোফাজ্জলের ছেলে মামুন (২২), নোয়াখালী জেলার সুধারাম উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের মজিবুল হক আবুল কালামের ছেলে রাকিবুল ইসলাম রাসেল (২৮) ও বেগমগঞ্জ থানার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের ছিদ্দিক উল্যাহ স্বপনের ছেলে হৃদয় হোসেন ইমন (২২)।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির পাশে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের দিকনির্দেশনায় হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় পুলিশ ডাকাত দলের সদস্য মো. খাজা মহিন উদ্দিন, মো. মামুন, রাকিবুল ইসলাম রাসেল ও মো. হৃদয় হোসেন ইমনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হাতেনাতে আটক করে। পরে এদিন রাতেই তাদের বিরুদ্ধে মামলা (এফআইআর নং-১৩ ও জিআর নং-৫৪) দায়ের করে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশনা দেন।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটক আন্তজেলা ডাকাত দলের চারজনকে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুসারে ডাকাত দলের অন্য সদস্যদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মিয়ানমারে পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে সিমেন্টসহ বোট জব্দ

উখিয়ায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ১

হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থী অনুপস্থিত

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পাশে প্রকাশ্যে হরিণ জবাই

চট্টগ্রামে জব্দ ৬০ হাজার লিটার চোরাই মেরিন ফুয়েল নিলামে বিক্রির সিদ্ধান্ত

মাননীয় স্পিকার আমি এলাকায় মুখ দেখাতে পারি না: সংসদে হাসনাত আবদুল্লাহ

চিকিৎসা নিতে হাসপাতালে হাজির অসুস্থ কাক

মিরসরাইয়ে ডাকাতির ৮ ঘণ্টা মধ্যে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম শহরে মাত্রাতিরিক্ত লোডশেডিং

ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজ