হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম আদালতের নথি ভাঙারি দোকান থেকে উদ্ধার

জমির উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রাম আদালতের হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণসহ বিভিন্ন মামলার এক হাজার ৯১১টি নথির (কেস ডকেট বা সিডি) গায়েবের ঘটনায় এক চায়ের দোকানদারকে আটক করেছে পুলিশ। এ সময় ৯ বস্তা মামলার নথি উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে অভিযান চালিয়ে এই নথি উদ্ধার করা হয়। আটক হওয়া ওই বক্তির নাম মো. রাসেল (৩৫)। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তিনি জানিয়েছেন, কেজি দরে বিক্রি করার জন্য নথিগুলো চুরি করেছিলেন।

চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, নথি গায়েবের ঘটনায় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে।

এর আগে চট্টগ্রাম আদালতের হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণসহ বিভিন্ন মামলার ১ হাজার ৯১১টি নথি খোঁজ না পাওয়ায় গত ৫ জানুয়ারি নগরের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া। চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপির কার্যালয় অবস্থিত। এটির পাশে মহানগর দায়রা জজ আদালতের এজলাস ও খাসকামরা। দিনভর আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণে মুখর থাকে আদালত ভবন। কিন্তু সন্ধ্যার পর থেকে আদালত ভবনে নিরাপত্তা জোরদার থাকার কথা। পিপির কার্যালয়ের সামনে আদালতের বারান্দা থেকে ১ হাজার ৯১১ মামলার নথি হারিয়ে যাওয়ার ঘটনায় বিস্মিত আইনজীবীরা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছেন তাঁরা।

অন্যদিকে জিডিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা-স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৯১১টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল।

আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করে রাখার জন্য আবেদন করা হয়।

এমবি

ভার্চুয়ালি শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর