হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনী বিএনপির গলার কাঁটা যুবদল, বিব্রত কেন্দ্রীয় কমিটি

এস এম ইউসুফ আলী, ফেনী

ফেনীতে বিএনপি নেতাদের গলার কাঁটা হয়ে উঠেছে যুবদল। নেতাকর্মীদের বেপরোয়া কর্মকাণ্ডে কেন্দ্রীয় নেতারাও চরম বিব্রত-ক্ষুব্ধ। গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের সভাপতি একেএম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী স্বাক্ষরিত পৌর বিভিন্ন ইউনিটের কমিটিতে ছাত্রলীগ ও যুবলীগের লোকজন স্থান পাওয়ায় শুরু হয় তোলপাড়।

বিশেষ করে ২০১৭ সালের ৩ মে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি এনামুল হক সুজনকে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মনোনীত করায় ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এ অভিযোগে চার নম্বর ওয়ার্ডের ৮ জনের কমিটির ৬ জনই ওইদিন পদত্যাগের ঘোষণা দেন। সে ঘটনাই পাল্টে দেয় জেলার রাজনীতির দৃশ্যপট। একের পর এক কমিটির নেতারা পদত্যাগ শুরু করে। বাধ্য হয়ে বোরবার পৌর কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক ও সদস্যসচিবকে বহিষ্কার করা হয়। এনামুল হক সুজন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী নয় মর্মে জেলা যুবদল সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি করে।

পরবর্তীতে গত ৪ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় যুবদল। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার জেলা কমিটিই স্থগিত করে কেন্দ্রীয় কমিটি।

এর পাশাপাশি নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং বিশৃঙ্খলা নিয়ে খোদ বিএনপিও অস্বস্তিতে। জুলাই-আগস্টের অভ্যুত্থান-পরবর্তী সময়ে দলের ভাবমূর্তি নষ্টকারী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, দখলবাজি এবং দলীয় নীতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে হুটহাট বহিষ্কারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

যুবলীগের সন্ত্রাসী হিসেবে পরিচিত রাকিব পান ১১নং ওয়ার্ড যুবদলের সভাপতির পদ। মহিপালে ছাত্র হত্যা মামলার আসামি নাদিমও পান যুবদলের পদ। ৭নং ওয়ার্ড সভাপতির পদ পাওয়া মো. নুর নবী মিলন কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা।

জেলা যুবদলের সদস্য রিপু আহ্বায়কের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী। রিপুর ভাই পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোহনের নেতৃত্বে মহিপালে ছাত্র-জনতার ওপর হামলা করা হয়। আরেক ভাই যুবলীগ সন্ত্রাসী রবিনও যুবদল নেতা নাসির গ্রুপের সক্রিয় কর্মী।

যুবলীগের সন্ত্রাসী মহিপালের ছাত্র-জনতা গণহত্যা মামলার আসামি নাহিয়ান চৌধুরীর ভাই শরীফ মাহমুদ চৌধুরী তাসরীপকে ১১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করা হয়। নাহিয়ান ৮টি হত্যাসহ ১৬ মামলায় এক বছর কারাগারে আটক। ৭নং ওয়ার্ড যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান রুমন দায়িত্ব পান ওই ওয়ার্ডের যুবদলের সহ-সভাপতির।

২০২৪ সালের ৫ আগস্টের পরে রাজনীতিতে এসে সরাসরি ১০নং ওয়ার্ডের যুবদলের সভাপতি হন জিসান। এসব কারণে ত্যাগী নেতারা বলছেন ফেনী জেলা যুবদল হয়ে উঠেছে আওয়ামী পুনর্বাসন কেন্দ্র।

সদ্য স্থগিত হওয়া কমিটির দপ্তরের দায়িত্বে থাকা আল ইমরান ফেসবুকে লিখেন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার কাণ্ডের মিথ্যা মামলায় মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটি স্থগিত করে কেন্দ্রীয় কমিটি।

দাগনভূঞা উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক বছর আগে। এ কমিটির আহ্বায়ক কবির আহমদ ডিপলু একসময় আওয়ামী লীগের সাকে এমপি জয়নাল হাজারীর স্টিয়ারিং কমিটির ক্যাডার ছিলেন।

এছাড়া আহ্বায়ক ও সদস্য সচিব মনছুর আহমদ ঢাকায় ব্যবসা করেন। সে সুবাদে তারা ঢাকাতেই বসবাস করেন। সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির সম্প্রতি ট্রাক চুরির ঘটনায় বহিষ্কার হয়েছেন। আহ্বায়ক খুরশিদ আলম ভূঞার বিরুদ্ধেও নানা অভিযোগ।

২০১৭ সালে ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাহ উল হায়দার চৌধুরী ও তার ছোট ভাই পাঠান নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরীর স্ত্রীর সাথে শেয়ারে জমি ক্রয়ের রেজিস্টার্ড বায়না করেন।

এদিকে গত ৩ মে দিবাগত গভীর রাতে ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি ওষুধসহ মো. শাহ আলম ও মো. কামরুল ইসলাম নামে নামে দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পের সদস্যরা। শাহ আলম সদ্য স্থগিত হওয়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেলাল হোসাইনের ভাই।

অন্যদিকে, সদ্য স্থগিত হওয়া জেলা কমিটির আহ্বায়ক নাছির খন্দকারের ছোট ভাই যুবলীগ নেতা এখলাছ উদ্দিন খন্দকার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী নানা প্রচারণা চালাচ্ছেন।

এএস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরু লুট

কুমিল্লায় শতকোটি টাকার কাজ করছেন আওয়ামী আমলের এমপি জাহের

‎চৌদ্দগ্রামে পান ব্যবসায়ী হত্যায় দুই ভাই আটক

‎ধর্ষণ মামলায় জেল খাটলেন নির্দোষ ইমাম

হাসপাতালে স্বাস্থ্যসেবায় গাফিলতি সহ্য করা হবে না: এনামুল হক

আমি হিসাব চাইলে কবর থেকে উঠিয়ে এনে হিসাব নেব

মিয়ানমারে ৬৫ মেট্রিক টন আলু রপ্তানি

গ্যাস না দিতে পারলে বিল স্থগিতের দাবি এমপি মনিরুল হকের

সীতাকুণ্ডে বসতবাড়ির গোডাউনে গ্যাস সিলিন্ডার মজুত, লাখ টাকা জরিমানা

যুবদল-যুবলীগ দুই নেতার বিরুদ্ধে কৃষি জমি ও খাল ভরাটের অভিযোগ