হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে রাঙামাটিতে উঠান বৈঠক

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের চৌধুরী ছড়া পাড়ায় হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক হয়েছে। শুক্রবার চৌধুরী ছড়া পাড়া ৪ নম্বরে হাতি সুরক্ষা দল-৫ এর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা (শিক্ষানবিশ) আবু কাওসার। বৈঠকে কর্ণফুলী এলিফ্যান্ট রেসপন্স টিম এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল—হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে করণীয় ও হাতির আবাসস্থল রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা।

সভায় বিশেষ অতিথি ছিলেন ওমর ফারুক স্বাধীন, ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা, কাপ্তাই রেঞ্জ, এছাড়াও হাতি সুরক্ষা দল-৫ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতি বক্তব্যে আবু কাওসার বলেন, বন্য হাতির নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং তাদের আবাসস্থল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। উল্লেখ হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে হাতি সুরক্ষা দল এবং এলিফ্যান্ট রেসপন্স টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি স্থানীয় জনগণকে সচেতন করে বলেন, বন্য হাতিকে অযথা বিরক্ত করা উচিত নয় এবং হাতির করিডর যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বৈঠকে কাপ্তাই রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ওমর ফারুক স্বাধীন হাতি সুরক্ষা দলের কার্যক্রম ও এলিফ্যান্ট রেসপন্স টিমের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, স্থানীয় জনগণ বন্য হাতির সুরক্ষায় এবং হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৈঠকের শেষ পর্যায়ে বন সংরক্ষণ ও সম্প্রসারণে হাতির ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয় এবং সকলের সহযোগিতা কামনা করা হয়। বৈঠকে এলাকার ৩০জন সচেতন মহিলা পুরুষ অংশ গ্রহণ করে।

এমএস

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন