হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাইমচরে সড়ক যেন ‘মরণফাঁদ’, দুর্ভোগ চরমে

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

(চাঁদপুর) হাইমচরে সড়কের বেহাল দশা ছবি: আমার দেশ

চাঁদপুরের হাইমচর উপজেলার ছৈয়াল মোড় থেকে এতিমখানা মসজিদ পর্যন্ত সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে , যা দুর্ঘটনার অন্যতম কারণ।

স্থানীয়দের অভিযোগ, সড়ক দিয়ে বালু ও ইটবাহী অবৈধ ট্রাক্টর এবং পাওয়ার ট্রলি চলাচল করায় রাস্তাটি দ্রুত ভেঙে যাচ্ছে।

সড়কটির বেহাল দশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভাঙা রাস্তার কারণে এই পথে গাড়ি আসতে চায় না। ফলে প্রায় পায়ে হেঁটেই তাদের স্কুলে যেতে হয়।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আশরাফুল হাসান জানান, সড়কটি সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।

এমই

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না