হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোনের স্ট্যাম্প চুরি দেখে ফেলায় চট্টগ্রামে মা-মেয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের আনোয়ারায় লোনের স্ট্যাম্প চুরি দেখে ফেলায় মা-মেয়েকে হত্যা করা হয়েছে। সোমবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, এ ঘটনার পেছনে এখন পর্যন্ত অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে তদন্ত এখনো চলছে।

সম্মেলন অনুষ্ঠিত হয় পুলিশ সুপার কার্যালয়ে।

পুলিশের দাবি, নিহত এ্যানি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া পেশায় একজন সিকিউরিটি গার্ড। অভিযুক্ত তেজু বড়ুয়া তাদের পূর্বপরিচিত। কিছুদিন আগে তেজু বড়ুয়া সিএনজি অটোরিকশা কেনার কথা বলে সুজন বড়ুয়ার কাছ থেকে ১ লাখ ১৭ হাজার টাকা লাভ দেওয়ার শর্তে স্ট্যাম্পে সই করে লোন নেন। বিষয়টি একটি স্ট্যাম্পে লেখালেখিও করা হয়। স্ট্যাম্পটি সুজনের স্ত্রী এ্যানি বড়ুয়ার কাছে সংরক্ষিত ছিল।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্ট্যাম্পটি চুরি করার উদ্দেশ্যে সুজনের ঘরে ঢোকেন তেজু বড়ুয়া। এ সময় এ্যানী বড়ুয়া দেখে ফেলায় তাকে ছুরিকাঘাত করেন তেজু। এ্যানীর চিৎকারে পাশের ঘর থেকে মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া ও ৫ বছর বয়সি ছেলে পিয়াস বড়ুয়া ছুটে আসেন। তেজু বড়ুয়া তাদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা এ্যানী বড়ুয়া ও পিয়ন্তী বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।

জেডএম

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা

পুলিশ-শীর্ষ সন্ত্রাসীর সহযোগীর অডিও ভাইরাল

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

চট্টগ্রামে হঠাৎ থমকে গেছে দুদকের মামলার কার্যক্রম

আমার নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখতে পাবেন

সন্দ্বীপের সাত প্রাথমিক বিদ্যালয়ে ভবন সংকট

পানিতে ভাসছে বাঁশখালীর শত শত পরিবার

ফেনীতে বাড়ছে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা

কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে সীতাকুণ্ডে পিএফএস কংগ্রেস