হোম > সারা দেশ > চট্টগ্রাম

নদীতে ভাসমান ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রামের সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে থাকা একটি ট্যাংকার থেকে প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে এসব ডিজেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে৷ এতে বলা হয়, সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে ভাসমান ‘ওটি কোরবান আলী শাহ’ নামের একটি ট্যাংকারে অবৈধভাবে মজুত রাখা হয়েছিল ৩৭ হাজার লিটার ডিজেল। গোপন সূত্রে খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে এ তেল জব্দ করে৷

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, নদীতে থাকা একটি ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অবৈধ জ্বালানি মজুত ও সরবরাহ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেল বিজয়ী

কাপ্তাইয়ে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য গুরুতর জখম

রেলওয়ে পূর্বাঞ্চলের শতকোটি টাকার জমি বিনা টেন্ডারে বরাদ্দ

চান্দিনায় সাংবাদিক হয়রানি: এসি ল্যান্ড ফয়সালকে বদলি

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন