হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন একাংশের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১টা থেকে ৩ ঘণ্টা জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করা হয়।

এরআগে, আট বছর পর শনিবার জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। ২৩ সদস্যের জেলা কমিটিতে অলি আহাদকে সভাপতি, খাইরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি নাঈমুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মো. গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

এদিকে জেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীদের দাবি, কেন্দ্র ঘোষিত এই কমিটিতে অছাত্র, বিবাহিত, মাদক কারবারি ও গুরুতর অপরাধের মামলার আসামিতে ভরপুর। কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা টাকার বিনিময়ে এ কমিটি ঘোষণা করেছে।

নতুন কমিটির দপ্তর সম্পাদক আব্দুল আহাদ ফেসবুকে নিজের পদ ফিরিয়ে দিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তার অভিযোগ কমিটিতে প্রকৃত যোগ্যদের মূল্যায়ন করা হয়নি।

এ দিকে খবর পেয়ে অবরোধস্থলে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ ও সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। তারা ঘোষিত কমিটি পরিবর্তনের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সাথে আলোচনার আশ্বাস দেন।

ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় সভাপতি রাকিব হাসানের সাথে মামুনুর রশিদ মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কমিটির বিরুদ্ধে অভিযোগগুলো আমলে নিয়ে কমিটি রিভিউ করা যেতে পারে বলে জানান।

জেডএম

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব

শতাধিক করাতকলে লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান

ফেনীতে মুখে মাস্ক পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কলা বিক্রেতা

বজ্রপাতে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন

চৌদ্দগ্রামে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ