হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিজয়ী হলে চাঁদাবাজমুক্ত সমাজ বিনির্মাণ করব

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান

জেলা প্রতিনিধি, নোয়াখালী

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে নোয়াখালী সদর ও সুবর্ণচরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তোলা হবে।

তাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি নোয়াখালী-৪সহ সারা দেশে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।

শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলার ৪ নং কাদির হানিফ ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমান পলাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এ এস এম সায়েম, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ। এ ছাড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী নারী সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাবেক তিনবারের সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে এ আসনের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রধান ও অভ্যন্তরীণ যাতায়াত সড়কগুলো উন্নয়ন ও সংস্কার, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা ভবন নির্মাণসহ শিক্ষার্থীদের উন্নত পরিবেশে পাঠদান, স্বাস্থ্যসেবায় সরকারি হাসপাতালকে আধুনিকায়ন ও সুচিকিৎসা নিশ্চিতকরণের আশ্বাস দেন। এ ছাড়া কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সব সামাজিক ব্যাধির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

শাহজাহান আরো বলেন, বাংলাদেশে শিষ্টাচার সভ্যতা ও আদর্শের রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, পরমত সহিষ্ণুতা পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্মান ও সহমর্মিতায় বিশ্বাস করে।

এতে প্রতিয়মান হয়, বিএনপি এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রিয়। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারা দেশে ধানের শীষকে বিজয় করার আহ্বান জানান। তিনি জিয়া পরিবার ও তার জন্য সবার কাছে দোয়া চান।

বরকলে ‎বন্যার পানি নেমেছে, রেখে গেছে ক্ষত চিহ্ন

কুমিল্লায় ৯৮৭ শিক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র অজিত গুহ মহাবিদ্যালয়ে স্থানান্তর

লামায় ঠিকাদারের গাফিলতি, সড়ক ও ব্রিজের নির্মাণ কাজ বন্ধ

শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ

চট্টগ্রামের লোহাগাড়ায় নেমে গেছে পানি, ভেসে উঠেছে ক্ষতচিহ্ন

বন্যায় বাঁশখালীতে বিধ্বস্ত ৪০ হাজার মাটির ঘর

অন্যের বাড়ির সিঁড়িতে নবজাতক, এলাকায় চাঞ্চল্য

বৃষ্টি কম, জলাবদ্ধতার উন্নতি

লালমাইয়ে বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে নতুন নাম ডেভিড ইমন