হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুলাই বিপ্লবে আহত ছাত্রদের সম্মাননা দিলেন ফরিদা খানম

উপজেলা প্রতিনিধি, বোয়ালখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বোয়ালখালীতে জুলাই বিপ্লবে আহত ছাত্রদের সম্মাননা দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম। সোমবার দুপুরে বোয়ালখালী গোমদন্ডী পাইলট স্কুল মাঠে তারুণ্যের মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহতদের মাঝে এ সম্মাননা প্রদান করে তিনি।

এ সময় তারুণদের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জুলাই-আগস্টের চেতনা যেন আমরা ভুলে না যায় এবং ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমতা প্রতিষ্ঠার জন্য তরুণদের এ আত্মত্যাগ ঐক্যবদ্ধ হয়ে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিকুল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, বোয়ালখালী আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন জাহিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ওমরের মা রুবি আক্তার ও আহত ছাত্র মো. শাকিল।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালখালীতে শহীদ ইঞ্জিনিয়ার ওমরের কবর জিয়ারত করেন ও কবরস্থান সংরক্ষণ কাজসহ পৌরসভার ৬টি সড়কের ফলক উন্মোচনে যোগ দেন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

ছেলের মৃত্যুর খবরে মায়ের স্ট্রোক, ঈদগাঁওয়ে নির্যাতনে সেলিম বাবুর মৃত্যু

বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা

ফেনীতে ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা-ভোগান্তি

নোয়াখালীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ

বৃ‌ষ্টি‌তে ত‌লি‌য়ে গে‌ছে ৪ হাজার একর লবণ মাঠ

চট্টগ্রামে পরিত্যাক্ত রেলের বগিতে আগুন

আমার দেশ সাংবাদিকের ওপর হামলা, আসামিকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি