হোম > সারা দেশ > চট্টগ্রাম

শহীদ জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি না করার আহ্বান

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ মন্তব্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফিজুর রহমান আশিক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় বাঁশখালীর একটি রেস্টুরেন্টে কর্মরত জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ এবং প্রতিবাদ জানান তিনি।

দীর্ঘদিন গুম করে রাখা সাবেক এই ছাত্রনেতা বলেন, গুমের ম্যাটিকুলাস প্ল্যানিংয়ে বলা ছিল, গুম থেকে ফেরত যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলা যাবে না। বললে আবাবো গুম করে মেরে ফেলা হবে।

ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সবচেয়ে নৃশংস হাতিয়ার ছিল জোরপূর্বক গুম। সেই অমানবিক ও বিভীষিকাময় নির্যাতনের শিকার ছাত্রনেতা আশিক আরো বলেন, তারেক রহমান নতুন বাংলাদেশ তৈরির কারিগর। যারা কখনো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা ভাবেনি, তারাই আজ জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন।

দ্রুততম সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন দিয়ে দেশের সংকট নিরসনের আহ্বান জানান তিনি। অশালীন মন্তব্যকারীদের এসব কাজ থেকে বিরত থাকারও অনুরোধ করেন আশিক।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম