হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার চট্টগ্রাম বন্দরে মঙ্গলবার ২৪ ঘণ্টা কর্মবিরতি ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটিকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

সোমবার দুপুরে বন্দর ভবন চত্বরে এ ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা মো. হুমায়ুন কবীর।

তিনি জানান, গত তিন দিন ধরে বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দরের সর্বস্তরের শ্রমিক কর্মচারীরা কর্মসূচী পালন করে আসছেন। দিন যত যাচ্ছে কর্মসূচীতে সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়ছে। এতে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। কিন্তু সরকার বন্দরের স্বর্থ দেখছে না। সংকট সমাধানে উদ্যোগ নেয়ার পরিবর্তে আন্দোলনের সঙ্গে জড়িত নেতাদের বিভিন্ন জায়গায় বদলি করছে। এতে সর্বস্তরের শ্রমিক কর্মচারীরা আরো ক্ষুব্ধ হয়ে উঠেছে।

অবিলম্বে এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার ঘোষণা দেয়ার পাশাপাশি বদলি শ্রমিক কর্মচারীদের বদলি আদেশ বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেয়া হলো। এতেও দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারি জানান তিনি। এসময় শ্রমিক-দল ও স্কপের নেতারা উপস্থিত ছিলেন।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড