হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার একলাশপুর ইউনিয়নের নয়ানগর ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি প্রায় ১০ বছর ধরে মোহনপুর, এখলাছপুর, দশআনি এলাকায় ভবঘুরে পাগল হিসেবে ঘুরে বেড়াতেন। সকালে জেলেরা লাশ দেখতে পেয়ে ইউপি সদস্য মিজানুর রহমানকে খবর দিলে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী মুন্নাকে অবহিত করেন। পরে চেয়ারম্যান ঘটনাটি মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং লাশটি হেফাজতে নেন।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, লাশের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়ভাবে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন যাবত এলাকাজুড়ে ভবঘুরে পাগল হিসেবে পরিচিত ছিলেন। প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে লাশটি আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী