হোম > সারা দেশ > চট্টগ্রাম

ওসির রুমের সামনে শ্রমিক দল নেতাকে ছাত্রলীগ নেতার হত্যার হুমকি

উপজেলা প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগরে ওসির রুমের সামনে দাঁড়িয়ে শ্রমিক দল নেতাকে হত্যার হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেতা সজিব। তিনি মুরাদনগর সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি। উপজেলার কোম্পানিগঞ্জ টার্মিনালে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার চাচাতো ভাই অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সিরিয়ালের বাইরে এসে কোম্পানিগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে গ্যাস নিতে যান। এ সময় আগে থেকে সিরিয়ালে থাকা সিএনজি চালকরা তাকে বাধা দেন। এরপরই ক্ষিপ্ত হয়ে যান ওবায়েদ উল্লাহ। ডাকেন তার অনুসারীদের। তারা স্ট্যান্ডের কেরানি আবুল কালাম ও কয়েকজন চালককে মারধর শেষে চাঁদাবাজ আখ্যা দিয়ে পুলিশে দেয়। এরপরই মুরাদনগর থানার সামনে আবুল কালামের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন চালকরা। এসময় ওসির রুমের সামনে দাঁড়িয়ে মাইক হাতে শ্রমিক দল নেতাকে টেনে ছিঁড়ে হত্যার হুমকি দেন উপজেলার সদর ইউপির ১নং ওয়ার্ডের ছাত্রলীগের সেক্রেটারি সাজিব। এ পরিস্থিতি বিরাজ করে সোমবার রাত ৮টা থেকে ১টা পর্যন্ত। এসময় থানার সামনে হাজির হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এ সমস্যা সমাধানে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বৈঠকে বসলেও কোনো সমাধান হয়নি। বরং এ ঘটনায় দুই মামলার আসামি করা হয়েছে বৈঠকে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, সিএনজি চালকদের সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের চাচাতো ভাইয়ের ঝামেলা হয়েছে। এ সমস্যা সমাধানে আমরা থানায় যাই। সেনাবাহিনীর ক্যাপ্টেন ও ওসির সাথে বৈঠক করি। অথচ মামলায় আসামি করা হয়েছে আমার সাথে বৈঠকে থাকা কয়েকজন বিএনপি নেতাকেও। এমন মিথ্যা ও বানোয়াট মামলা তো আওয়ামী লীগের আমলে হতো! এখনও কি ফ্যাসিবাদ রয়ে গেছে?

উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান মোল্লা মজিবুল হক বলেন, ৫ আগস্ট আমাদের নেতা সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে থানার নিরাপত্তা দিলাম। নিজেরা রান্না করে তাদেরকে একমাস খাবার দিলাম। অথচ সেই পুলিশ এখন ফ্যাসিবাদের ভূমিকা পালন করছে। উপকারের এ প্রতিদান দিল?

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, থানায় দুটি মামলা করা হয়েছে। থানায় হট্টগোল করায় ৩২ জনের নাম উল্লেখ্য ও ৭০-৮০ আজ্ঞাতে আসামি করে মামলা করেছেন এসআই আলী আক্কাস। আরেক মামলা করেছেন আকুবপুর ইউনিয়নের আবুল ফয়সাল। ৩২ জনের নাম উল্লেখ্য ও ৭০-৮০ আজ্ঞাতে আসামি করে মামলা দায়ের করেন। দুই মামলায় ৬ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন

হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ করে প্রতিবাদ

ফেনীতে মন্ত্রী-এমপির নামে ইটভাটায় আইনজীবী ও যুবদল নেতার চাঁদাবাজি

চট্টগ্রামে পাম্পগুলোতে চালকদের দীর্ঘ লাইন, জ্বালানি পেতে হট্টগোল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি হলেন জামায়াত নেতা নাছের

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস