হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রশাসক নয় চসিকের বর্তমান মেয়র ডা. শাহাদাতই বহাল থাকছেন

চট্টগ্রাম ব্যুরো

প্রশাসক নয় চট্টগ্রাম সিটি করপোরেশনে বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনই বহাল থাকছেন। নির্বাচন পর্যন্ত তিনিই নগর প্রশাসনের দায়িত্ব পালন করবেন। বুধবার স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী গণমাধ্যমকে জানিয়েছেন ।

এর আগে গত রোববার চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই কীভাবে চলবে সিটি করপোরেশন তা নিয়ে নানা আলোচনা চলছে। বর্তমান মেয়রই বহাল থাকবেন নাকি প্রশাসক নিয়োগ করা হবে ।

জানা যায়, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। এতে ভোট কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের রেজাউল করিমকে বিজয়ী ঘোষণা করা হয়। আর বিএনপির ডা. শাহাদাত হোসেনকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হারিয়ে দেওয়া হয়। এবং প্রথম সভা হয় একই বছরের ২৩ ফেব্রুয়ারি। এ হিসেবে করপোরেশনের মেয়াদ শেষ হয় গত রোববার।

ওই নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলা করেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। মামলায় আদালতের রায়ে ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। ২০২৪ সালের নভেম্বরে চসিকের মেয়র পদে বসেন ডা. শাহাদাত হোসেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী আইনের ৬ ধারা উল্লেখ করে জানান, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান মেয়রই দায়িত্ব পালন করবেন। আইনের ৬ ধারায় সিটি করপোরেশনের মেয়াদ প্রসঙ্গে বলা হয়েছে, করপোরেশনের মেয়াদ হবে প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর। আইনানুযায়ী মেয়াদপূর্তির পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে রাজি না হওয়ায় চসিকের পরিষদের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন হয়নি।

স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজন বিষয়ে জানানো হয়েছে। এখন নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন করবে। তবে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান মেয়রই দায়িত্ব পালন করবেন। কবে নাগাদ এ সিটির নির্বাচন হতে পারে– এমন প্রশ্নে রেজাউল মাকছুদ জাহেদী বলেন, নির্বাচন কবে হবে, এটা সরকারের সিদ্ধান্ত।

ওসির সামনেই সেকেন্ড অফিসার ও দারোগাকে ‘দুর্নীতিবাজ’ বললেন এমপি হাসনাত

নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসউদ

জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর ইন্তেকাল

চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ১৬৭টি অভিযোগ

চাঁদপুরে গ্যাসলাইন বিস্ফোরণে তিনজন গুরুতর দগ্ধ

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজের ফসলি জমি থেকে কৃষকের লাশ উদ্ধার

লামায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

কচুয়ায় চোরের ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীর স্ত্রী নিহত

রামগঞ্জে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার