হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘জেলে আল্লামা সাঈদীকে মৃত্যুমুখে ঠেলে দেয়া হয়েছে’

চট্টগ্রাম ব্যুরো

মহান আল্লাহ আল কোরআনে তিনটি কাজের আদেশ ও তিনটি কাজ নিষেধ করেছেন। এর মধ্যে রয়েছে ন্যায়বিচার করা, একে অপরকে সম্মান করা ও নিকট আত্মীয়দের দান করা। আর তিনটি নিষেধের মধ্যে রয়েছে অশ্লীলতা পরিহার করা, ইচ্ছাকৃত মন্দ বা অসৎ কাজে না জড়ানো ও সীমা লঙ্ঘন না করা। এসব আদেশ-নিষেধ মেনে চললে আমাদের সমাজ সুখী, সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ড. মিজানুর রহমান আজহারী।

শুক্রবার রাতে ঐতিহাসিক প্যারেড ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে প্রধান মুফাসসিরের আলোচনায় তিনি এসব কথা বলেন।

মাহফিলে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতিচারণ করে মিজানুর রহমান আজহারী বলেন, তাকে বিনা অপরাধে জেলে বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।

ড. মিজানুর রহমান আজহারী বলেন, ন্যায়পরায়ণতা ইসলামি চরিত্রের বিশেষ একটি দিক। যেসব মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা নেই, সে মানুষই না। আদর্শবান মানুষ হতে চাইলে ন্যায়পরায়ণতা থাকতে হবে। ইনসাফভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। ব্যক্তিজীবন শুদ্ধ করার পর পরিবারে তা কায়েম করতে হবে।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সহ-সভাপতি নজরুল ইসলাম ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খাইরুল বাশারের সঞ্চালনায় এবং ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহেরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র মাওলানা শামীম সাঈদী। বক্তব্য রাখেন মাওলানা বিএম মফিজুর রহমান, মাওলানা মুনিরুল ইসলাম, প্রফেসর মুজাহিদুল ইসলাম, সাফওয়ান বিন হারুন আজহারি, মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ-সম্পাদক তাওহীদুল হক মিজবাহ প্রমুখ।

মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবিরী আল মাদানী।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার