হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীদের সাথে সলিমপুরের সন্ত্রাসীদের যোগাযোগ আছে

সাংবাদিকদের চট্টগ্রাম পুলিশ সুপার

চট্টগ্রাম ব্যুরো

পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের সাথে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগরের সন্ত্রাসীদের যোগাযোগ আছে। এ কারণে তাদের গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামের পুলিশ সুপার বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর গহীন পাহাড়ি এলাকা। সেখানে সহজে অভিযান পরিচালনা করা যাচ্ছে না। তাছাড়া এখানকার সন্ত্রাসীদের সাথে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের সাথে একটা যোগাযোগ আছে। দুর্ধর্ষ সব সন্ত্রাসী সেখানে থাকে। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান সরকার ভারী অস্ত্র ব্যবহারে নিরুৎসাহিত করেছে। কিন্তু জঙ্গল সলিমপুর ও আলীনগরে অভিযান চালাতে হলে ভারী অস্ত্র ব্যবহার করতে হবে। এমনকি হেলিকপ্টারেরও প্রয়োজন হতে পারে। বিষযটি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোও হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্ট জেলা পুলিশের ২৩২টি অস্ত্র লুট হয়েছে উদ্ধার হয়েছে ২০০টি। বাকি অস্ত্রগুলো জঙ্গল সলিমপুর ও আলীনগরে আছে বলে আমাদের আশঙ্কা।

পুলিশ সুপার আরও জানান, তবে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের গ্রেপ্তারে অন্য প্লানে কাজ চলছে। সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।

এর আগে চট্টগ্রাম টেলিভিশন রিপোটার্স নেটওয়ার্ক নেতৃবৃন্দ পুলিশ সুপারের কাছে জঙ্গল সলিমপুরে গত রোববার দুপুরে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ী সন্ত্রাসীদের গ্রেপ্তারে স্মারকলিপি দেন।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না