হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুতুবদিয়ায় পানিতে ডুবে তিনদিনে ৩ শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (কুতুবদিয়া) কক্সবাজার

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে পর পর তিন দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মে মাসে ২৪ দিনে ৬টি শিশুর মৃত্যু হল পানি ডুবির ঘটনায়।

হাসপাতাল সূত্র জানায়, রোববার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে উত্তর ধুরুং জইজ্যার পাড়ার নজরুল ইসলামের মরিয়ম বিবি নামের দেড় বছর বয়সী শিশু বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।

এর আগের দিন ২৩ মে বড়ঘোপ আমজাখালী গ্রামের নুরুল হোছাইনের ৭ বছর বয়সের আদর মিয়া পানিতে ডুবে মারা যায়। ২২ মে শুক্রবার দক্ষিণ ধুরুং বড়ইতলী গ্রামের নেজাম উদ্দিনের সাড়ে ৭ বছরের মেয়ে সাদিয়া পুকুরে ডুবে মারা যায়।

এছাড়া গত ১৭ মে ২ শিশু ও ৯ মে একটিসহ মে মাসে ২৪ দিনে মোট ৬ শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

কুতুবদিয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাব বেগম বলেন, কুতুবদিয়ায় শিশুদের মা-বাবার অসচেতনার ফলে প্রতিদিন পানিতে ডুবে শিশু মারা যাচ্ছে। পুকুরে বাউন্ডারি বেড়া না দেয়াও আরেকটি অন্যতম কারণ বলে তিনি মনে করেন।

গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত চালক

স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক গ্রেপ্তার

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বোয়ালখালীতে চোর সন্দেহে পিটিয়ে যুবক হত্যা

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, পিস্তলসহ আটক ১

নারীদেরকে সমাজ ও রাষ্ট্র গঠনের দায়িত্বও নিতে হবে: শামছুন্নাহার এমপি

মিরসরাইয়ে ৭০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

টিকটক করতে গিয়ে চুলার আগুনে মুহূর্তেই ছাই বসতঘর

ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন