হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরেকজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার  ইনচার্জ মো. আরিফুল আমিন।

স্থানীয় সূত্রমতে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’ এর একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। ভোরে বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে বাসটি একই লেনে থাকা দুটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে একটি মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং আরেকটি মোটরসাইকেলের একজন আরোহী গুরুতর আহত হন।

নিহতরা হলেন— ঢাকার উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) ও একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)।

আহত ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহত অপর মোটরসাইকেল আরোহী ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ি উপজেলার কৃষকরাও পাচ্ছেন কৃষক কার্ড

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত বেড়ে ৫

ফেনীতে লাইসেন্সবিহীন মোটরযানে জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

মিয়ানমারে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

কুমিল্লায় ২০০ টাকার নিচে অকটেন দিচ্ছে না মাস্টার পাম্প

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় গেইটম্যান কাউসার আটক