হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আজাদ সোহেল

লক্ষ্মীপুর-৪

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আসনটির স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল।

রোববার রাতে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন তিনি। সোহেল বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

এ সময় বিএনপি নেতা নিজান ও সোহেলের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সদস্য ও লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোর্শেদ, রামগতি পৌরসভা বিএনপির সভাপতি শাহেদ আলী পটু ও চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া প্রমুখ।

বাঁশখালীতে বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার

পিলার ও বিমে ফাটল, ঝুঁকি নিয়ে চিকিৎসা

বিএনপি ক্ষমতায় এলে শিল্প–বাণিজ্যের প্রসার ঘটবে

নোয়াখালীর সেনবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় সদস্য সমীরণ দেওয়ান বহিষ্কার

বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল, বহাল মোবাশ্বের ভূঁইয়ার

১২ তারিখ ধানের শীষে ভোটের বিপ্লব হবে: জসিম উদ্দিন

সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

দাঁড়িপাল্লার সমর্থনে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল

সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে: ডা. তাহের