হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল, বহাল মোবাশ্বের ভূঁইয়ার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে একই আসনে বিএনপির আরেক নেতা আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছেন আদালত।

রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

জানা গেছে, ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।

হাইকোর্টের আদেশ অনুযায়ী মোবাশ্বের আলম ভূঁইয়া ইতোমধ্যে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

পরবর্তীতে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। শুনানি শেষে আপিল বিভাগ মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বহাল রাখার আদেশ দেন।

একই সঙ্গে আদালত কুমিল্লা-১০ আসনে বিএনপির অপর নেতা আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের আদেশ দেন।

স্কুলের সভাপতি হতে আ.লীগ নেতার দৌড়ঝাঁপ

ডুবে গিয়েছিলেন উত্তাল সাগরে, ফিরলেন ৫৪ বছর পর

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মিস্টার সম্পাদক পিপুল

গুলিয়াখালী সৈকতে পর্যটকদের ওপর হামলা, ৫ জনের বিরুদ্ধে মামলা

ক্লাস ফাঁকি দিয়ে গোমতীর পাড়ে শিক্ষার্থীদের আড্ডা

পটিয়ায় বলীখেলায় মাসুম বলী চ্যাম্পিয়ন

আগাম বৃষ্টিতে এবার চা উৎপাদনে আশার আলো

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

এক কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: নুরুল হক

জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে: জামায়াত এমপি